২০১৯-২০২১ মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটি গঠিত হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৬০ সদস্যবিশিষ্ট এই উপ-কমিটির অনুমোদন দেন।
৬০ সদস্যের উপ-কমিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দীন আহমদকে চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।