ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
ইউপি মেম্বারের শরীরে ২০ গ্রাম গাঁজা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 10:37 AM

ইউপি মেম্বারের শরীরে ২০ গ্রাম গাঁজা!

ইউপি মেম্বারের শরীরে ২০ গ্রাম গাঁজা!

নাটোরের লালপুর উপজেলার সাতপুকুর এলাকায় পুলিশের অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ এক ইউপি মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আলাল উদ্দিন লালপুর উপজেলার ১০নং কদিমচিলান ইউনিয়ের ০৩ নং ওয়ার্ডের সদস্
লালপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, বুধবার রাত ৮ টার দিকে লালপুর-কদমচিলান সড়কের সাতপুকুর এলাকায় পুলিশের তল্লাশি অভিযান চলছিলো। এসময় ইউপি মেম্বার আলাল উদ্দিন ও তার সহযোগী রাজু হোসেনের শরীরে তল্লাশি চালিয়ে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

গ্রেফতারকৃত ইউপি মেম্বার শেখ চিলান এলাকার ও রাজু সাতপুকুর এলাকার বাসিন্দা।  

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status