ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
প্রধানমন্ত্রীর প্রেস স‌চিব অসুস্থ, হাসপাতালে ভর্তি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 10:28 AM

প্রধানমন্ত্রীর প্রেস স‌চিব অসুস্থ, হাসপাতালে ভর্তি

প্রধানমন্ত্রীর প্রেস স‌চিব অসুস্থ, হাসপাতালে ভর্তি

অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস স‌চিব ইহসানুল করিম।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে তিনি অসুস্থতা বোধ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসকরা বিএসএমএমইউ-এর চিকিৎসক অধ্যাপক ডা. মোস্তফা জামানের সঙ্গে যোগাযোগ করলে তিনি তাৎক্ষণিকভাবে তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সন্ধ্যা সোয়া ৭টায় তাকে বিএসএমএমইউতে এনে সিসিইউতে ভর্তি করা হয়।

বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান বুধবার (২৩ ডিসেম্বর) রাতে জানান, তিনি মঙ্গলবার (২২ ডিসেম্বর) প্রেস সচিবের বাসায় গিয়ে তাকে দেখে আসেন। হঠাৎ হঠাৎ মাথা ঘোরায় বলে তিনি তাকে জানিয়েছিলেন।

অধ্যাপক জামান আরও বলেন, ইহসানুল করিম দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছেন। যখন তাকে হাসপাতালে আনা হয় তখন তার নাড়ির স্পন্দন স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক কম ছিল।

বৃহস্পতিবার বোর্ড গঠন করে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status