ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
১২ বছর ধরে জোর করে ক্ষমতায় বসে আছে সরকার: রিজভী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 9:34 PM

১২ বছর ধরে জোর করে ক্ষমতায় বসে আছে সরকার: রিজভী

১২ বছর ধরে জোর করে ক্ষমতায় বসে আছে সরকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ সরকার উদ্ভূত নির্বাচন প্রক্রিয়ায় জনগণকে পাত্তা না দিয়ে ১২ বছর ধরে জোর করে ক্ষমতায় বসে আছে।

আর কিম্ভূতকিমাকার নির্বাচন কমিশন গঠন করে রাতের অন্ধকারে তারা নির্বাচন করেছে এবং এর মাধ্যমে বোঝা যায় দেশে গণতন্ত্র ধ্বংস করার জন্য গণতন্ত্রের মৌলিক অধিকারগুলোও ধ্বংস করেছে সরকার।

তিনি আরও বলেন, ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ একটি জালিয়াতির পদ্ধতি। যে সরকার সুষ্ঠু নির্বাচন দেয় না, সে যদি কোনো যন্ত্র বা মেশিন বসায় সেখানে যে আন্তরিকতা থাকবে সেটা আমরা বিশ্বাস করি না।

বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, মুক্তিযোদ্ধার পক্ষ-বিপক্ষ নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব চলছে। মুক্তিযোদ্ধাদের শোকজ করছে। মনের পীড়া নিবৃত্ত করার জন্য তিনি বিএনপির ওপর অভিযোগ দিচ্ছেন। বিগত ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন সিরাজ শিকদার কি রাজাকার ছিল, না মুক্তিযোদ্ধা ছিল? আপনাদের ক্ষমতায় থাকা অবস্থায় মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে হত্যা করেছেন। আপনারা জাসদ এবং সর্বহারা পার্টির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছেন।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়রপ্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সময় জেলা শহরের পুরাতন বাজারের কাপড়পট্টি এলাকায় স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় দল মনোনীত মেয়রপ্রার্থী শফিকুল ইসলাম বেবু ( ধানের শীষ), জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল আজিজ ও সাধারণ সম্পাদক মাহবুবার রহমানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপে কুড়িগ্রাম পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
     

সম্পাদনায়: তাহের রাব্বী
    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status