ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
কেন সুশান্তের সঙ্গে কোলাজ ছবি পোস্ট দিয়েছেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 9:24 PM

কেন সুশান্তের সঙ্গে কোলাজ ছবি পোস্ট দিয়েছেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী

কেন সুশান্তের সঙ্গে কোলাজ ছবি পোস্ট দিয়েছেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী

বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কোলাজ ছবি নিজের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে পোস্ট দিয়েছেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং। পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘নো ক্যাপশন’। কমেন্ট বক্সের সেকশন বন্ধ করে রেখেছেন রোশন।

হঠাৎ কেন প্রয়াত বলিউড অভিনেতার সঙ্গে কোলাজ করে ছবি পোস্ট করেছেন রোশন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা তৈরি হয়েছে।  ছবি ঘিরে নেটিজেনের একাংশের মধ্যে নানা জল্পনা বাসা বেধেছে। যদিও ছবির বিষয়ে কোনো রকম মন্তব্য করেননি রোশন সিং।

প্রসঙ্গত, চলতি বছর ১৪ জুন মৃত্যু হয় বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। বান্দ্রার কার্টার রোডের ফ্ল্যাট থেকে সুশান্তের মরদেহ উদ্ধার করা হয়। অভিনেতার মৃত্যু ঘিরে সৃষ্টি হয় প্রচুর জলঘোলা। এ ঘটনায় গ্রেফতারও কয়েকজন অভিনেতা ও অভিনেত্রী। জেলে যেতে হয়েছে সুশান্তের প্রেমিকা রিয়াকে।

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার তৃতীয় স্বামী রোশন সিংয়ের ব্যক্তিগত জীবনের সমীকরণ নিয়ে গত কয়েকমাসে সরগমর সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে এ বিষয়ে মুখ খোলেননি শ্রাবন্তী।

অন্যদিকে রোশন বলেছেন,‘পুজার আগে থেকেই আমরা আলাদা থাকছি। অতীতের সম্পর্ককে আমি শ্রদ্ধা করি, এর বেশি কিছু বলব না’। ব্যক্তিগত জীবন নিয়ে তারা কেউই এখনো মুখ খোলেননি।তবে সুশান্তের সঙ্গে কোলাজ ছবি পোস্ট দেয়ার কারণ খুঁজছেন নেটিজেনরা। তবে এখনো সমাধান মেলেনি। সূত্র: হিন্দুস্তান টাইমস

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status