|
ষাঁড়ের মালিকের সন্ধান পেতে পত্রিকায় বিজ্ঞাপন, অতঃপর..
নতুন সময় প্রতিনিধি
|
|
ষাঁড়ের মালিকের সন্ধান পেতে পত্রিকায় বিজ্ঞাপন, অতঃপর জানা গেছে, গত ১৪ ডিসেম্বর সকালে আহত ষাঁড়টি পান নওগাঁ ইউনিয়নের খালকুলা গ্রামের আছান আলীর দুই ছেলে জামিল হোসেন ও কামিল হোসেন। তারপর ষাঁড়টি নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। একাধিক গ্রামবাসী ষাঁড়টি তারা প্রথমে পেয়েছেন বলে দাবি করেন। এক পর্যায়ে বিষয়টি সংঘাতে রূপ নিলে খবর দেওয়া হয় পুলিশে। তাড়াশ থানার ওসি ফজলে আশিক ঘটনাস্থলে গিয়ে সংঘাত এড়াতে প্রথমে ষাঁড়টি ওই ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুর রহমানের জিম্মায় রাখেন। এরপর ষাঁড়টির মালিক খুঁজতে পত্রিকায় দেওয়া হয় বিজ্ঞাপন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও খোঁজা হয় ষাঁড়টির মালিক। এরপরও ষাঁড়টির মালিক খুঁজে না পাওয়ায় শেষমেষ ঘটনা গড়ায় আদালতে। পরে আদালত ষাঁড়টি নিলামে বিক্রি করে সে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন। অন্যদিকে, আদালতের নির্দেশ মোতাবেক তাড়াশ থানা পুলিশ মঙ্গলবার (২২ ডিসেম্বর) ষাঁড়টির নিলামের আয়োজন করে। ২৬ হাজার টাকায় সবোর্চ্চ ডাকদাতার কাছে বিক্রি করা হয় ষাঁড়টি। বুধবার (২৩ ডিসেম্বর) তাড়াশ থানার ওসি ফজলে আশিক সে টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন। ওসি ফজলে আশিক বলেন, কুড়িয়ে পাওয়া ষাঁড়টি নিয়ে এলাকার লোকজনের মধ্যে সংঘাতের সৃষ্টি হয়েছিল। পরে সংঘাত এড়াতে আদালতের আদেশ নিয়ে ষাঁড়টি নিলামে বিক্রি করে সে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। সম্পাদনায়: তাহের রাব্বী |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
