ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ইজারায় চলবে বন্ধ পাটকল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 5:37 PM

ইজারায় চলবে বন্ধ পাটকল

ইজারায় চলবে বন্ধ পাটকল

বন্ধ হয়ে যাওয়া বিজেএমসির পাটকলগুলো ভাড়াভিত্তিক ইজারা পদ্ধতিতে পরিচালনার জন্য বিশেষ কমিটি গঠন করল বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এর মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার বিষয়ে প্রাপ্ত প্রস্তাব যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন) আহ্বায়ক করে গঠন করা ৯ সদস্যবিশিষ্ট আন্তঃমন্ত্রণালয় ওয়ার্কিং কমিটি। মঙ্গলবার (২২ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান, সদস্যসচিব ছাড়াও এ কমিটির অন্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পাট), অর্থ বিভাগের প্রতিনিধি, শিল্প মন্ত্রণালয়ে প্রতিনিধি, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি এবং জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টারের (জেডিপিসি) নির্বাহী পরিচালক।

বিজেএমসির বন্ধ মিলগুলো পুনরায় চালুর লক্ষ্যে দরপত্র/আগ্রহ ব্যক্তকরণ/প্রস্তাব আহ্বানের নিমিত্ত বিজ্ঞপ্তির খসড়া পরীক্ষা ও চূড়ান্তকরণে এ কমিটি কাজ করবে। এ ছাড়া কমিটি প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে প্রাপ্ত প্রস্তাব নিষ্পত্তির বিষয়ে পরামর্শ প্রদান করবে। মিলগুলো বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার ক্ষেত্রে সরকারি স্বার্থ রক্ষায় গ্রহণীয় ব্যবস্থা/করণীয় সম্পর্কে সুপারিশ প্রদান ও প্রযোজ্য ক্ষেত্রে এ বিষয়ক কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে পরামর্শ প্রদান করবে।

এর আগে সরকারি সিদ্ধান্তে রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহে বিরাজমান পরিস্থিতির স্থায়ী সমাধান এবং পাট খাত পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বিজেএমসির নিয়ন্ত্রণাধীন ২৫টি চালু মিলে কর্মরত সব স্থায়ী শ্রমিকের গ্রাচুইটি, পিএফ ও ছুটি নগদায়নসহ গোল্ডেন হ্যান্ডশেক সুবিধার মাধ্যমে চাকরি অবসায়নপূর্বক উৎপাদন কার্যক্রম ১ জুলাই ২০২০ তারিখ হতে বন্ধ ঘোষণা করা হয়।


সম্পাদনায় : খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status