ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনার প্রণোদনা কমাতে বিল সংশোধনের আহ্বান ট্রাম্পের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 12:20 PM

করোনার প্রণোদনা কমাতে বিল সংশোধনের আহ্বান ট্রাম্পের

করোনার প্রণোদনা কমাতে বিল সংশোধনের আহ্বান ট্রাম্পের

কংগ্রেসে পাস হওয়া করোনার প্রণোদনা বিলটি সংশোধনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আইনপ্রণেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, এই বিলে অপ্রয়োজনীয় অনেক বিষয় রাখা হয়েছে, তা বাদ দিয়ে নতুন করে একটি প্যাকেজ ঘোষণা করুন।  খবর বিবিসির।

এদিকে দীর্ঘ ৫ মাস পর ২১ ডিসেম্বর মার্কিন কংগ্রেসে ৯০০ বিলিয়ন ডলারের বিলটি পাস হয়েছে।

করোনা সহায়তা বিলটি মার্কিন পার্লামেন্টের উভয়কক্ষে (হাউস অব রিপ্রেজেনটেটিভ ও সিনেটে) অনুমোদন পাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের সইয়ের অপেক্ষায় ছিল।

এর মধ্যে ট্রাম্প বিলটি সংশোধনের আহ্বান জানালেন। প্যাকেজটির আওতায় চাকরি হারানো বেকার আমেরিকানরা ১ জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে ৩০০ ডলার বর্ধিত বেকার ভাতা, ৬০০ ডলারের এককালীন প্রণোদনা, কোভিড মহামারীতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণসহ সুদূরপ্রসারী সুবিধা রাখা হয়েছে।

হোয়াইট হাউস থেকে মঙ্গলবার রাতে এক বার্তায় ট্রাম্প বলেছেন, করোনা সহায়তা প্যাকেজে অন্য দেশগুলোর জন্য যে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে, তা বাদ দিয়ে আমেরিকানদের জন্য নির্ধারণ করা উচিত।

তিনি বলেন, বিলে ইন্টারন্যাশনাল ভ্যাকসিন অ্যালায়েন্সের জন্য যে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে তা অপ্রয়োজনীয়।  কারণ করোনাভাইরাসের জন্য চীন দায়ী। এখানে যুক্তরাষ্ট্রের কোনো দায় নেই। তাই আমি কংগ্রেসকে এই বিলটি সংশোধনের আহ্বান জানাচ্ছি।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status