ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
এবার নিরবের নায়িকা পূজা চেরী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 6:14 PM

এবার নিরবের নায়িকা পূজা চেরী

এবার নিরবের নায়িকা পূজা চেরী

করোনাকালের শুরুতে অভিনয়ে দেখা না গেলেও গত ঈদের পর থেকে অভিনয়ের ব্যস্ততা বেড়েছে চিত্রনায়ক নিরবের। একের পর এক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন এই চিত্রনায়ক।

সেই ধারাবাহিকতায় চলতি মাসের প্রথম সপ্তাহে সৈকত নাসির পরিচালিত নির্মিতব্য ‘ক্যাশ’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হন নিরব। এই ছবিতে এবার তার বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন আলোচিত চিত্রনায়িকা পূজা চেরী।

এতে অভিনয় প্রসঙ্গে পূজা চেরী বলেন, ছোটবেলা থেকেই নিরব ভাইয়ার অভিনয় দেখছি। অভিনেতা ও মডেল হিসেবে তিনি জনপ্রিয়। তার সঙ্গে পর্দায় আমার নতুন অভিযাত্রা শুরু হচ্ছে। আশা করছি দর্শকের সামনে নতুন কিছু নিয়েই হাজির হব।

নিরব বলেন, সবার শুভকামনায় ভালোই যাচ্ছে আমার অভিনয় জীবন। নতুন ছবিতে অভিনয়ে নাম লেখাচ্ছি নিয়মিত। এ ছবির নির্মাতার সঙ্গে আগেও একটি ছবিতে অভিনয় করেছি। কাজের রসায়ন বেশ ভালো। আবারও তার নির্দেশনায় অভিনয়ের সুযোগ পেয়েছি। এবারও ভালো কিছু নিয়েই দর্শকের সামনে আসব।

এ ছবি ছাড়াও নিরব সরকারি অনুদানে নির্মিত বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘ছায়াবৃক্ষ’ নামের একটি ছবিতেও অভিনয় করছেন। এছাড়া তার অভিনীত কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে।

অন্যদিকে পূজা চেরীর হাতে আরও তিনটি ছবি আছে। করোনাকালের আগে অনন্য মামুনের পরিচালনায় ‘সাইকো’ এবং এ রাহিমের ‘শান’ ছবিতে অভিনয় করছিলেন। দুটি ছবিরই কাজ অসমাপ্ত রয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status