ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এপ্রিলে পাকিস্তান সফরে যাবে দক্ষিণ আফ্রিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 4:02 PM

এপ্রিলে পাকিস্তান সফরে যাবে দক্ষিণ আফ্রিকা

এপ্রিলে পাকিস্তান সফরে যাবে দক্ষিণ আফ্রিকা

আগামী বছরের এপ্রিলে পাকিস্তান সফর করবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে কুইন্টন ডি ককের নেতৃত্বাধীন দলটি।

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। মহামারী করোনাভাইরাসের কারণে সফর স্থগিত হয়ে যায়। এখন দুই দেশের ক্রিকেট বোর্ড স্থগিত হওয়া সেই সিরিজ আয়োজনে সম্মত হয়েছে।

এর আগে ২০০৭ সালে পাকিস্তান সফর করেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ১৪ বছর পর ফের পাকিস্তান সফরে যাচ্ছেন ফাফ ডু প্লেসিসরা।

২০০৯ সালে লাহোরে শ্রীলংকা ক্রিকেট দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর সফরে যাওয়ার সাহস পাননি আফ্রিকানরা। তবে ২০১০ ও ২০১৩ সালে সংযুক্ত আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে দ্বিপক্ষীয় সিরিজ খেলে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সফরের বিষয়টি নিশ্চিত করে কিছু দিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পরিচালক জাকির খান বলেছেন, দক্ষিণ আফ্রিকা পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তারা সর্বশেষ ২০০৭ সালে পাকিস্তানের মাঠিতে খেলেছিল। দীর্ঘদিন তারা সফরে না এলেও বিশ্ব একাদশ এবং পাকিস্তান সুপার লিগের ম্যাচ খেলতে সফর করেছেন বেশ কয়েকজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

জাকির খান আরও বলেন, দক্ষিণ আফ্রিকার পরে আমরা নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে নিয়ে হোম সিরিজ আয়োজনের পরিকল্পনা করছি।  

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রায়েম স্মিথ পাকিস্তান সফরের বিষয়ে বলেছিলেন, আমাদের আগে অনেক দেশ পাকিস্তান সফর করেছে। পাকিস্তান একটি ক্রিকেটপ্রেমী দেশ। আমার বিশ্বাস আমাদের ক্রিকেটাররা সেখানে গিয়ে খেলা উপভোগ করবে। কয়েক সপ্তাহ আগে আমাদের নিরাপত্তা দল পাকিস্তান সফর করেছে। তাদের প্রতিবেদন পেয়ে আমরা আশান্বিত সফরের ব্যাপারে।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status