ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সবার সামনে রোমান্স করবেন অভিষেক-ঐশ্বরিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 3:39 PM

সবার সামনে রোমান্স করবেন অভিষেক-ঐশ্বরিয়া

সবার সামনে রোমান্স করবেন অভিষেক-ঐশ্বরিয়া

বলিউডের তারকা দম্পতিদের মধ্যে গ্ল্যামারাস জুটি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায়। পর্দা এবং বাস্তব জীবন, দুই জায়গাতেই তারা মুগ্ধতা ছড়িয়েছেন। একসঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন এখন পর্যন্ত আটটি সিনেমায়। আর সেগুলো দর্শপ্রিয়তা পেয়েছে।

এবার সেই ধারাবাহিকতায় আবারো জুটি হয়ে আসছেন তারা সিনেমায়। পরিচালক অনুরাগ কাশ্যপের ‘গুলাব জামুন’ সিনেমা দিয়ে ৯ম বারের মতো রুপালি পর্দায় এক হবেন এই তারকা দম্পত্তি।

ভারতীয় গণমাধ্যমের কাছে নতুন এই সিনেমাটি নিয়ে আলাপকালে অভিষেক জানান, সত্যি বলতে নতুন এই সিনেমাটি নিয়ে আমি এখনো কিছুই জানি না। অনুরাগ কাশ্যপের সঙ্গে আগেও কাজ করা হয়েছে। ‘মনমারজিয়া’ সিনেমাতে দারুণ সময় কাটিয়েছিলাম আমরা।

এখনো আমি ‘মনমারজিয়া’ নিয়ে গর্ব করি। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আবারো তার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।

স্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে জুটি হওয়া প্রসঙ্গে অভিষেক বলেন, তার সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দদায়ক। তিনি আমার সব থেকে প্রিয় সহশিল্পী। আমরা যখন এক সঙ্গে কাজ করি তখন সেরাটা দেয়ার চেষ্টা করি। এর আগেও আমরা দারুণ কিছু কাজ করেছি। আশা করি এবারো সুযোগ পেলে ভালো কিছু করে দেখাতে পারবো।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অভিষেক বচ্চনের ‘লুডো’। দুর্দান্ত থ্রিলিং আর সাসপেন্সে ভরা সিনেমাটি দর্শত-সমালোচকদের কাছে বেশ প্রশংসা পেয়েছে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status