ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বুদ্ধিজীবী ও বিজয় দিবসে জাতীয় পার্টির কর্মসূচি ঘোষণা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 7:13 PM

বুদ্ধিজীবী ও বিজয় দিবসে জাতীয় পার্টির কর্মসূচি ঘোষণা

বুদ্ধিজীবী ও বিজয় দিবসে জাতীয় পার্টির কর্মসূচি ঘোষণা

শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবসে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওয়ানা করবেন পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সকাল সাড়ে ৮টায় তিনি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করবেন। এ সময় জাতীয় দলের চেয়ারম্যানের সঙ্গে দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওয়ানা করবেন। সকাল ৭টায় তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করবেন। এ সময় তার সঙ্গে জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এদিন বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় সাংস্কৃতিক পার্টি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন দলের চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক ও জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা শেরিফা কাদের-এর সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সহ শীর্ষ নেতৃবৃন্দ বক্তৃতা করবেন।

বিকাল ৩টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করবেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ শীর্ষ নেতৃবৃন্দ।
 
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status