ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ট্রাম্পের বিতর্কিত টুইটের লাইক-কমেন্ট অপশন বন্ধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 7:04 PM

ট্রাম্পের বিতর্কিত টুইটের লাইক-কমেন্ট অপশন বন্ধ

ট্রাম্পের বিতর্কিত টুইটের লাইক-কমেন্ট অপশন বন্ধ

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত টুইটগুলোর লাইক, কমেন্ট এবং রি-টুইট অপশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

এছাড়া তার টুইটগুলোর লিংকও শেয়ার করা যাচ্ছিল না। এর আগেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যা বলার ‘অপরাধে’ তার টুইট ফ্ল্যাগ করেছিল টুইটার। খবর দ্য হিলের।

ধারণা করা হচ্ছে, নির্বাচনে জালিয়াতির বিষয়ে মিথ্যা বলায় ট্রাম্পের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে টুইটার। তবে টুইটার বলছে অসাবধানতাবশত ট্রাম্পের টুইটের অপশনগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

এ বিষয়ে টুইটারের পক্ষ থেকে জানানো হয়, অসাবধানতাবশত ট্রাম্পের টুইটের ওই অপশনগুলো বন্ধ হয়ে গিয়েছে। পরে তা চালু করে দেয়া হবে।

তবে বিকৃত বা ভুয়া তথ্য সংবলিত টুইটকে ফ্ল্যাগ করবে টুইটার। কোনো ইউজার ওই টুইট ব্যবহার করতে গেলে তাকে সতর্ক করবে কর্তৃপক্ষ।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status