ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
এক মাসে ৪১৩ ফিলিস্তিনিকে বন্দি করেছে ইসরাইল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 6:44 PM

এক মাসে ৪১৩ ফিলিস্তিনিকে বন্দি করেছে ইসরাইল

এক মাসে ৪১৩ ফিলিস্তিনিকে বন্দি করেছে ইসরাইল

গেল মাসে অবরুদ্ধ পশ্চিমতীরে জোরপূর্বক প্রবেশ করে ৪১৩ ফিলিস্তিনিকে আটক করে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী। শনিবার (১২ ডিসেম্বর) ফিলিস্তিনের বেসরকারি সংগঠনগুলো এ তথ্য জানিয়েছে।

জেরুজালেম থেকে আটক করা হয়েছে সবচেয়ে বেশি ১৫৭ ফিলিস্তিনিকে। আটকৃতদের মধ্যে ৪৯ শিশু এবং ৭ জন নারী রয়েছে।

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) ডিটেইনিস এবং এক্স ডিটেইনিস কমিশন, প্যালেস্টানিয়ান প্রিজনার সোসাইটি, আদামির প্রিজনার্স সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন এবং ওদি হিলওয়ে ইনফরমেশন সেন্টার যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলের বন্দিশালায় ৪ হাজার ৪০০ ফিলিস্তিনি বন্দি আছে। তাদের মধ্যে ৪১ জন নারী, ১৭০ জন শিশু রয়েছে। ৩৮০ জনকে কোনো অভিযোগ ছাড়াই আটকে রাখা হয়েছে।
 
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status