ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
নবাগত এ.এসপি আশরাফুল করিমের সাথে সেভ দ্যা হিউম্যানিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
মুহাম্মদ ইউসুফ খাঁন
প্রকাশ: Sunday, 13 December, 2020, 10:15 AM

নবাগত এ.এসপি আশরাফুল করিমের সাথে সেভ দ্যা হিউম্যানিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবাগত এ.এসপি আশরাফুল করিমের সাথে সেভ দ্যা হিউম্যানিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১-৪৫ মিনিটের সময় সীতাকুন্ড সার্কেল এ নবাগত এ.এসপি মোঃ আশরাফুল করিমের সহিত মত বিনিময় সভা করেছে জাতীয় ভিত্তিক মানবাধিকার সংস্হা, সেভ দ্যা হিউম্যানিটি- বাংলাদেশ, গভঃ রেজিঃ নং ৬৫৭/৯  সীতাকুন্ড উপজেলা শাখার কার্যকরী সংসদের নেতৃবৃন্দ। সেভ দ্যা হিউম্যানিটি- বাংলাদেশ, সীতাকুন্ড উপজেলার সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন ও সাধারণ সম্পাদক প্রিন্সিপ্যাল আবুল কাশেমের নেতৃত্বে প্রায় ২০ জনের প্রতিনিধি দল এ.এসপি আশরাফুল করিমের সহিত মতবিনিময় সভা করে। এ,সময় উপস্হিত ছিলেন সেভ দ্যা হিউম্যানিটি- সীতাকুন্ড উপজেলার সমন্বয়কারী মৃনাল কান্তি বিশ্বাস, উপদেষ্টা মোঃ রফিক মিয়া, সহ-সভানেত্রী শামিমা আক্তার লাভলী, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার নীলু, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান শিবলী, অর্থ সম্পাদক রেজাউল করিম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংবাদিক ইকবাল হোসেন রুবেল, সাংবাদিক জয়নাল আবেদীন, মোঃ রমজান আলী, মোঃ ইমতিয়াজ হোসেন। দীর্ঘ মত বিনিময় সভায় নবাগত এ.এসপি আশরাফুল করিম বলেন, সীতাকুন্ড সার্কেল এ আমি নতুন। আমি ডিএমপি থেকে সরাসরি মফস্বলে মানুষের খেদমত করবার মানসেই এসেছি। তিনি বলেন, যেহেতু আপনারা মানবাধিকার সংস্হার সহিত নিবিড়ভাবে সম্পর্কিত সেহেতু আপনারা আমরা পুলিশ ডিপার্টমেন্ট একযোগে মানবতার সেবায় কাজ করবো ইনশাআল্লাহ। জবাবে সেভ দ্যা হিউম্যানিটি- বাংলাদেশ, সীতাকুন্ড উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন টীমের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে সর্বোত্ব সহযোগীতা দেয়ার আশ্বাস প্রদান করেন। অবহেলিত মানুষ যেন ন্যায়বিচার পায়, কোন অন্যায়কারীকে যেন আশ্রয় প্রশ্রয় দেয়া না হয় এমন আহ্বান জানানো হলে এ.এসপি আশরাফুল করিম আইনের সঠিক ও যথাযথ বাস্তবায়ন হবে বলে আশ্বস্হ করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status