ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ভাষ্কর্য ভাঁঙ্গা ও অবমাননার প্রতিবাদে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মানববন্ধন
মুহাম্মদ ইউসুফ খাঁন
প্রকাশ: Sunday, 13 December, 2020, 10:05 AM

ভাষ্কর্য ভাঁঙ্গা ও অবমাননার প্রতিবাদে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মানববন্ধন

ভাষ্কর্য ভাঁঙ্গা ও অবমাননার প্রতিবাদে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মানববন্ধন

''জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান”এই স্লোগানকে সামনে রেখে সকাল সাড়ে ১০ ঘটিকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে। আজ ১২ই ডিসেম্বর ২০২০ ইং সকাল সাড়ে ১০ ঘটিকার সময় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ মানব বন্ধন - বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ নেয় বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা, প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম চট্টগ্রাম উত্তর, দক্ষিন ও মহানগর শাখার শত শত নেতাকর্মী। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের সদস্য সচিব মার্শেল কবির পান্নু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ন আহ্বায়ক  এস এম ইউসুফ, যুগ্ন আহ্বায়ক শামসুল করিম লাভলু, যুগ্ন আহ্বায়ক সাংবাদিক কামাল উদ্দীন, বিশিষ্ট লেখক কবি সাহিত্যিক শুক্কুর চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতা মোঃ হাসান মানিক, সৌরভ চৌধুরী, সীতাকুন্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ন আহ্বায়ক মোঃ জামাল উদ্দীন, সদস্য, মোঃ মোরশেদ আলম চৌধুরী, মামুনুর রশিদ মামুন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতা এম মোনায়েম, সাংবাদিক শাহনাজ  পারভীন, ব্যাংকার স্বপন কুমার নাথ, বীরমুক্তিযোদ্ধা ও প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের চট্টগ্রাম বিভাগীয় নেতা মোঃ জালাল উদ্দীন, প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের কেন্দ্রীয় নেতা মোঃ ইয়াকুব, প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের চট্টগ্রাম উত্তর জেলার প্রস্তাবিত সদস্য সচিব হোসেন সৈয়দ জামাল উদ্দীন চৌধুরী, প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম চট্টগ্রাম উত্তর জেলা নেতা ফজল করিম তালুকদারসহ প্রমুখ নেতৃবৃন্দগণ।
 কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঁংচুর ও অবমাননার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে এসে সমাপ্তি ঘোষনা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status