ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
চিকিৎসা নিতে মানুষ কেন বিদেশ যায়, প্রশ্ন স্বাস্থ্য সচিবের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 9:54 PM

চিকিৎসা নিতে মানুষ কেন বিদেশ যায়, প্রশ্ন স্বাস্থ্য সচিবের

চিকিৎসা নিতে মানুষ কেন বিদেশ যায়, প্রশ্ন স্বাস্থ্য সচিবের

চিকিৎসাসেবা নিতে গিয়ে মানুষ যেন দরিদ্র না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান। এ ব্যাপারে আরও কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

রাজধানীর সোনারগাঁও হোটেলে শনিবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিক ইউনিট কর্তৃক আয়োজিত সর্বজনীন স্বাস্থ্যসেবা দিবস-২০২০ উপলক্ষে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সেমিনারে কেন দেশের মানুষ চিকিৎসাসেবা নিতে বিদেশমুখী হচ্ছে এমন প্রশ্ন রেখে সচিব বলেন, বিষয়টি নিয়ে আমাদের আরও ভাবতে হবে। আমাদের কী করণীয়, তা ঠিক করতে হবে।

পরিসংখ্যান অনুযায়ী বছরে ৫০ লাখ মানুষ দরিদ্র হচ্ছে আউট অব পকেট এক্সপেন্ডিচারের ফলে। এর মধ্যে ৬০ ভাগ মানুষ ভারত, সিঙ্গাপুর, ব্যাংকক গিয়ে চিকিৎসা নিতে দরিদ্র হয়ে যায়।

সচিব আরও বলেন, বলেন, দেশে ৬১০টি সরকারি হাসপাতালে ৯০ হাজারেরও বেশি চিকিৎসক আছে। লাগলে আরও লোকবল বৃদ্ধি করা হবে। কিন্তু চিকিৎসা নিতে যেন মানুষ দরিদ্র হয়ে না যায়, সে ব্যাপারে কাজ করতে হবে। চিকিৎসার জন্য ভালো সেবা নিশ্চিত করা না গেলে মানুষ বিদেশে যাবে এবং চিকিৎসা খরচ মেটাতে গিয়ে দরিদ্র হয়ে যাবে। এটি হতে দেওয়া যাবে না।

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটেটিভ ডা. ভুপিন্দ্র আওলাখ।


সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status