ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
নারীর জীবন নিয়ে না ভেবে নিজের জীবনে মনোযোগ দিন: মিথিলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 10:45 PM

নারীর জীবন নিয়ে না ভেবে নিজের জীবনে মনোযোগ দিন: মিথিলা

নারীর জীবন নিয়ে না ভেবে নিজের জীবনে মনোযোগ দিন: মিথিলা

মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। ভারতীয় বাংলা সিনেমার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে ঘর বাঁধার পর দারুণ সমালোচনার মুখে পড়েন তিনি। পরবর্তীতে তার পোশাক নিয়ে একাধিকবার নেটিজেনদের তোপের মুখে পড়েছেন। কিন্তু এসব বিষয়ে মাথা ঘামাননি এই অভিনেত্রী।

মিথিলার মতো শোবিজ অঙ্গনের অনেক অভিনেত্রী অনলাইনে হেনস্তার শিকার হচ্ছেন। এ তালিকা মোটেও ছোট নয়। মিথিলা অভিনয়ের পাশাপাশি একজন সমাজকর্মী হিসেবেও দীর্ঘ দিন ধরে কাজ করছেন। এবার অনলাইনে নারীদের হেনস্তার বিরুদ্ধে মুখ খুললেন তিনি। শুক্রবার (১১ ডিসেম্বর) এ অভিনেত্রী তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এ বিষয়ে কথা বলেন।

শুরুতে মিথিলা বলেন, প্রতিটি মানুষের একটি ব্যক্তিগত জীবন থাকে। সেই ব্যক্তিগত জীবনে তার ভালো লাগা, খারাপ লাগা বা তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকে। এ সিদ্ধান্তুগুলো কেবল তার জীবনকেই প্রভাবিত করে, আপনার জীবনকে না। কিন্তু আমরা অনেকেই আছি অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে প্রচন্ড উৎসাহী। সোশ্যাল মিডিয়ায় অন্যের বক্তিগত জীবন, ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আজেবাজে কুরুচিপূর্ণ কথা বলতেও দ্বিধা করি না।

সোশ্যাল মিডিয়ায় নারীরা প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছেন। নারীকে উত্যাক্ত না করার আহ্বান জানিয়ে এ অভিনেত্রী বলেন, সোশ্যাল মিডিয়ায় নারীকে উত্যক্ত করা, নারীর বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা, এসব বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে।

সর্বশেষ কড়া ভাষায় মিথিলা বলেন, মেয়েদের জীবন নিয়ে না ভেবে নিজের জীবনে মনোযোগ দিন।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status