ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
টিকা নিয়ে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করবে আস্ট্রাজেনেকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 10:35 PM

টিকা নিয়ে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করবে আস্ট্রাজেনেকা

টিকা নিয়ে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করবে আস্ট্রাজেনেকা

রাশিয়ার উন্নয়ন করা করোনার টিকা স্পুৎনিক ভি এর সঙ্গে যৌথভাবে নিজেদের টিকার পরীক্ষা চালাবে যুক্তরাজ্যের ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকা। গত মাসে স্পুৎনিক ভি এর উন্নয়নকারীদের পক্ষ থেকে প্রস্তাব পাওয়ার পর এ ঘোষণা দিলো আস্ট্রাজেনেকা।

২৩ নভেম্বর টুইটারে রুশ প্রতিষ্ঠানটি বলেছিল, ‘আস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা বৃদ্ধিতে দুটি মানব অ্যাডেনোভাইরাল ভেক্টর আস্ট্রাজেনেকার সঙ্গে ভাগাভাগি করতে পেরে স্পুৎনিক ভি আনন্দিত।’

শুক্রবার আস্ট্রাজেনেকা জানিয়েছে, বিভিন্ন টিকার মিশ্রণগুলো মূল্যায়ণ করা যায় তা বিবেচনা করা হচ্ছিল এবং দুটি শীতল ভাইরাস ভিত্তিক টিকাকে সমন্বয় করে সফলভাবে কীভাবে ব্যবহার করা যায় তা জানতে স্পুৎনিক ভি এর উন্নয়নকারী প্রতিষ্ঠান গামালিয়া ইনিস্টিটিউটের সঙ্গে শিগগিরই কাজ শুরু হবে।

চলতি সপ্তাহে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, আস্ট্রাজেনেকার টিকার গড় কার্যকারিতা ৭০ দশমিক ৭ শতাংশ। তবে অন্তর্বর্তী ট্রায়ালের তথ্য বিশ্লেষণ করে গামালিয়া জানিয়েছে, তাদের স্পুৎনিক ভি টিকা ৯২ শতাংশ কার্যকর।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status