ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
সরাসরি বাংলাদেশের খেলা উপভোগ করলেন জাভি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 December, 2020, 10:38 AM

সরাসরি বাংলাদেশের খেলা উপভোগ করলেন জাভি

সরাসরি বাংলাদেশের খেলা উপভোগ করলেন জাভি

বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের ম্যাচে কাতারের রাজধানী দোহায় আবদুল্লাহ বিন নাসের খলিফা স্টেডিয়ামে খেলতে নামে বাংলাদেশ-কাতার। আধিপত্য বিস্তার করে এই ম্যাচ ৫-০ গোলে জিতে নেয় স্বাগতিক কাতার।

করোনাকালে মাত্র ২ হাজার দর্শক স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পেয়েছিলেন। তবে সাধারণ দর্শক ছাড়াও ভিআইপি গ্যালারিতে দেখা গেল বাংলাদেশ-কাতারের ম্যাচ উপভোগ করতে এসেছেন বার্সার সাবেক অধিনায়ক জাভি হার্নান্দেজ।

ম্যাচ চলাকালীন টিভি ক্যামেরা বেশ কয়েকবারই গ্যালারির বিভিন্ন জায়গায় ঘুরে আসছিল। হঠাৎ, কিছুক্ষণের জন্য ভিআইপি গ্যালারিতে আটকে যায় টিভি ক্যামেরার চোখ। জাভি হার্নান্দেজের ওপর থমকে যায় ক্যামেরা। বার্সার সাবেক অধিনায়ক, মেসি, ইনিয়েস্তা, নেইমার, সুয়ারেজদের সতীর্থ, স্পেনের বিশ্বকাপজয়ী তারকা উপভোগ করছেন বাংলাদেশ-কাতারের ম্যাচ।

২০১৫ সাল থেকে কাতারের সাথে নতুন করে সখ্যতা গড়েছেন জাভি। বার্সেলোনার জার্সি ছাড়ার পর ক্যারিয়ারের শেষ কয়েকটা বছর তিনি খেলেছেন কাতারের ক্লাব আল সা’দের হয়ে।

এরপর ২০১৯ সাল থেকে এই ক্লাবেরই কোচের দায়িত্ব পালন করছেন তিনি।

সম্পাদনায়: খালেদ সুজন





পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status