ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
এবার ভিন্ন পথে যাত্রা শিল্পার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 December, 2020, 10:25 AM

এবার ভিন্ন পথে যাত্রা শিল্পার

এবার ভিন্ন পথে যাত্রা শিল্পার

অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত শিল্পা শেঠি। তবে এবার সেই ঘরানা থেকে একটু বেরিয়ে এলেন বলিউডের একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। এবার তিনি সামনে এসেছেন উদ্যোক্তা হিসেবে।

এই নতুন ক্যারিয়ারে তিনি মুম্বাইয়ে নতুন রেস্তোরাঁ খুলছেন। রেস্টুরেন্টটি এবার প্রস্তুত বলে তিনি ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।  

মুম্বাইয়ে ওরলিতে এই হোটেলটি খুলছেন শিল্পা। হেটেলটি উদ্বোধনের আগে সেখানে বন্ধু রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি'সুজাকে আমন্ত্রণ জানিয়েছিলেন শিল্পা ও রাজ কুন্দ্রা। রীতেশের ভাই ধীরজকেও দেখা গেল তাদের সঙ্গে।

শিল্পা, জেনেলিয়া, রীতেশ সকলেই সেই রেস্তোরাঁর ছবি শেয়ার করেছেন।

শিল্পা ছবি পোস্ট করে লিখেছেন, ‘এবং এটি প্রস্তুত।’

তবে শিল্পার নতুন রেস্তোরাঁটির উদ্বোধন ঠিক কবে, তা এখনও জানানো হয়নি।

সম্পাদনায়: খালেদ সুজন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status