ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
চার সন্তানকে নৃশংসভাবে হত্যা করল বাবা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 December, 2020, 10:15 PM

চার সন্তানকে নৃশংসভাবে হত্যা করল বাবা

চার সন্তানকে নৃশংসভাবে হত্যা করল বাবা

একে একে তিন ছেলে এবং এক মেয়েকে কুপিয়ে হত্যা করেছে বাবা। রক্তের স্রোতে ভেসে গেছে গোটা বাড়ি। তবে কোনো মতে এক মেয়েকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন ওই ব্যক্তির স্ত্রী। শরীরে একধিক আঘাত লাগলেও প্রাণে বেঁচে গিয়েছেন তারা।

সম্প্রতি ভারতের বিহার রাজ্যের সিওয়ান জেলার বেলহা গ্রামে ঘটেছে মর্মান্তিক এই ঘটনা। অভিযুক্ত ওই ব্যক্তির নাম অদেস চৌধুরী। বয়স বছর চল্লিশের কাছাকাছি। এরইমধ্যে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার বাজারে গিয়েছিল অভিযুক্ত ব্যক্তি। সেখান থেকে ফিরে আসার পরই আচমকা ছেলে-মেয়েদের ওপর চড়াও হয় তিনি। ধারালো ছুরি দিয়ে একের পর এক কোপ দিতে শুরু করেন। ঘটনাস্থলেই প্রাণ হারায় চার ছেলে-মেয়ে অভিষেক কুমার (১৪), মুকেশ কুমার (১০), ভোলা কুমার (১২), জ্যোতি কুমার (১৮)।

তবে কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হন অভিযুক্তের স্ত্রী রীতা দেবী এবং এক মেয়ে অঞ্জলি। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তারা পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ দিকে, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত মানসিক অবসাদগ্রস্ত। তার জেরেই এমন কাণ্ড ঘটয়েছে। যদিও স্ত্রী এবং মেয়ের সঙ্গে কথা বলার পরেই বিষয়টি স্পষ্ট হবে বলে তদন্তকারীদের দাবি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, নিউজ ১৮

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status