ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর কারাগারে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 November, 2020, 11:37 PM

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর কারাগারে

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর কারাগারে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে সোলায়মান আলী (৬৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার (২৯ নভেম্বর) রাতে গৃহবধূ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন। পরে রাতেই নিজ বাড়ি থেকে সোলায়মান আলীকে গ্রেফতার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধুর দিনমজুর স্বামী কাজের সন্ধানে দেশের বিভিন্ন স্থানে থাকেন। এই সুযোগে দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করে আসছিলেন সোলায়মান। শ্বশুরের চাপের কারণে বিষয়টি এতদিন কাউকে জানাননি ওই নারী। অবশেষে এ অত্যাচার সইতে না পেয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানান তিনি। এ ঘটনায় মামলা হলে পুলিশ সোলায়মানকে গ্রেফতার করে।  

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান  জানান, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর সোলায়মানকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিকেলে সোলায়মান আলীকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status