ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
নেশার টাকা না পেয়ে ২২ দিনের সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 1:07 PM
সর্বশেষ আপডেট: Thursday, 26 November, 2020, 2:26 PM

নেশার টাকা না পেয়ে ২২ দিনের সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা!

নেশার টাকা না পেয়ে ২২ দিনের সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা!

দিনাজপুরের ফুলবাড়ীতে নেশার টাকা না পেয়ে ২২ দিনের শিশুকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন নেশাগ্রস্ত পিতা। ঘাতক পিতা সুভাস মহন্তকে (২৮) আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৭টায় ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাটে এ ঘটনা ঘটে। আটককৃত সুভাস মহন্ত ওই গ্রামের সুনিল চন্দ্র মহন্তের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইকচালক।

নবজাতকের মা অনামিকা মহন্ত বলেন, নেশার টাকার জন্য সুভাষ প্রায় আমাকে মারধর করত। বুধবার সন্ধ্যায় তিন ঘণ্টা ধরে ঝগড়া ও মারপিট করলে আমি শ্বশুরের ঘরে আশ্রয় নেই। কিন্তু সেখানেও সুভাষ আমাকে ও বাচ্চাকে টানাহেঁচড়া করে মারধর শুরু করে। বৃহস্পতিবার সকাল ৭টায় আমাকে ঘর থেকে বের করে আমার শিশু সন্তানকে ছিনিয়ে নেয়। এরপর ঘরে ঢুকে দরজা বন্ধ করে বাচ্চাটিকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে বাইরে বেরিয়ে আসে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, ঘটনাটি জানতে পেয়ে ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার এবং ঘাতক সুভাশ চন্দ্র মহন্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামি সুভাশ চন্দ্র মহন্তকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status