ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
জন্মদিনে বন্ধুকে কীর্তনখোলা নদীতে ফেলে উল্লাস!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 12:56 PM

জন্মদিনে বন্ধুকে কীর্তনখোলা নদীতে ফেলে উল্লাস!

জন্মদিনে বন্ধুকে কীর্তনখোলা নদীতে ফেলে উল্লাস!

জন্মদিন পালন করতে বন্ধুকে ডেকে এনে কীর্তনখোলা নদীতে ফেলে হত্যার অভিযোগে করা মামলায় রিয়াদ নামে এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে বরিশাল সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড আমানতগঞ্জ ইসলামিয়া কলেজ রোডের বাসা থেকে রিয়াদকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলাম জানিয়েছেন, রিয়াদকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুমান জানান, রিয়াদ একটি জুতার দোকানে চাকরি করতেন। জন্মদিন পালনের ভিডিওতে দেখা গেছে রিয়াদ তার বন্ধু দীপকে কোলে তুলে নিয়ে নদীতে ফেলে দিচ্ছেন। যেহেতু দীপ সাতার জানে না তাই সে আর বেঁচে ফিরতে পারেনি। যদিও রিয়াদ ও তার বন্ধুরা পরবর্তীতে বুঝতে পারেন নদীতে ফেলে দেয়া দীপ সাঁতার জানেন না। তারা চেষ্টা করলেও আর দীপতে তুলতে পারেনি। ততক্ষণে দীপ তলিয়ে গেছে।

এসআই রুম্মান বলেন, প্রথমে অপমৃত্যু মামলা হলেও ২৪ নভেম্বর জন্মদিনের ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়। ভিডিও দেখে অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। তারপরই অভিযান চালিয়ে অভিযুক্ত রিয়াদকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, আমানতগঞ্জ এলাকার মিন্টু ঘোষের ছেলে দীপ ঘোষ এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এক বিষয়ে ফেল করায় আবারো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।

গত ২ নভেম্বর ছিল দীপের বন্ধু রিয়াদের জন্মদিন। ওইদিন রিয়াদ, দীপসহ ১০-১২ জন বন্ধু মিলে কীর্তনখোলা নদীতে ট্রলার করে রিয়াদের জন্মদিন পালনের উদ্যোগ নেয়। রাত ৮টার দিকে কেক কাটার সময় হৈ-হুল্লোড় করতে গিয়ে ট্রলার থেকে দীপ ঘোষকে নদীতে ফেলে দেন রিয়াদ। সাঁতার না জানায় সে নদীতে তলিয়ে মারা যান।

এ ঘটনায় নিহত দীপের বাবা মন্টু ঘোষ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status