ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
অনলাইনে যৌন নিপীড়ন, যুবকের ৪০ বছরের কারাদণ্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 12:53 PM

অনলাইনে যৌন নিপীড়ন, যুবকের ৪০ বছরের কারাদণ্ড

অনলাইনে যৌন নিপীড়ন, যুবকের ৪০ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ায় অনলাইনে যৌন নিপীড়নের দায়ে এক যুবককে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম চো জু-বিন। তিনি প্রতারণার মাধ্যমে মেয়েদের যৌনতাপূর্ণ ভিডিও সংগ্রহ করে তার চ্যাটরুমে ছড়িয়ে দিতেন।

বৃহস্পতিবার সিউলের একটি জেলা আদালতের বরাত দিয়ে সিএনএন জানায়, অভিযুক্ত ব্যক্তি ব্যাপকভাবে যৌনতাপূর্ণ কনটেন্ট বিতরণ করেছিলেন। অনেক ভুক্তভোগীকে প্রলোভন দেখিয়ে ও হুমকি দিয়ে এসব আপত্তিজনক কনটেন্ট তৈরি করেছিলেন চো জু-বিন।

সিএনএন আরো জানায়, টাকার বিনিময়ে টেলিগ্রাম অ্যাপের চ্যাটরুমটির সদস্য হতেন মানুষ। অন্তত ১০ হাজার মানুষ সেটি ব্যবহার করতেন। এজন্য তাদের প্রত্যেককে ব্যয় করতে হয়েছিল এক হাজার ২০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় লাখের অধিক টাকা। ওই চ্যাটরুমে ১৬ জন অপ্রাপ্তবয়স্ক মেয়েসহ ৭৪ জনের যৌনতাপূর্ণ ভিডিও ছড়িয়ে দেয়া হয়েছিল।

এদিকে যৌন নিপীড়ন থেকে শিশুদের রক্ষায় আইন লঙ্ঘন করেছিলেন চো। এসব আপত্তিকর ভিডিও বিক্রি করেই তিনি অর্থ আয় করতেন।

অনলাইনে যৌন নিপীড়নের ঘটনায় দক্ষিণ কোরিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। শুরুতে অভিযুক্ত লোকের নাম প্রকাশ করা হয়নি। তবে দেশের ৫০ লাখ মানুষের স্বাক্ষর পিটিশনে চো’র নাম প্রকাশ করা হয়।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status