ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
করোনায় সুদানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 10:33 AM

করোনায় সুদানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

করোনায় সুদানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

সুদানের সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল-মাহদী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পারিবারিক সূত্রে ও পার্টির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি হাসপাতালে ভর্তি হওয়ার তিন সপ্তাহ পরে তিনি মারা যান বলে রয়টার্সের প্রতিবেদনে জানা যায়।

৮৪ বছর বয়সী আল-মাহদী সুদানের সর্বশেষ গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৮৯ সালে এক সামরিক অভ্যুত্থানে সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশির ক্ষমতায় আসার পর তাকে ক্ষমতাচ্যুত করেন।

গত মাসে আল-মাহদী করোনায়ভাইরাসে আক্রান্ত হন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল এবং সুদানে হাসপাতালে ভর্তি হওয়ার পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে আমিরাতে স্থানান্তর করা হয়েছিল।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সুদানের ওমদুরমান শহরে আল-মাহদীকে দাফন করা হবে বলে এক বিবৃতিতে উম্মা পার্টি জানিয়েছে।

তবে দলীয় প্রধানের উত্তরসূরি কে হবে সে ব্যাপারে এখনো কোনো ঘোষণা আসেনি, তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক আলোচনায় ও মিডিয়ায় তার মেয়ে মরিয়ম সাদিক আল-মাহদীকে দৃশ্যমান দলনেতা হিসেবে দেখা যাচ্ছে।  

সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status