ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ঘরের বাইরে বন্ধুকে পাহারায় বসিয়ে প্রেমিকাকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 19 November, 2020, 7:01 PM

ঘরের বাইরে বন্ধুকে পাহারায় বসিয়ে প্রেমিকাকে ধর্ষণ

ঘরের বাইরে বন্ধুকে পাহারায় বসিয়ে প্রেমিকাকে ধর্ষণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলার পাঠানটুলি নতুন আইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর বোন বুধবার রাতে বাদী হয়ে দুইজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেছেন। রাতেই নুরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোহেল আকন্দ নামে আরেক আসামি পলাতক রয়েছেন।

গ্রেফতার নুরুল ইসলাম উপজেলার আইলপাড়া এলাকার মোখলেছ হাজীর বাসার ভাড়াটিয়া। মূল অভিযুক্ত সোহেল আইলপাড়া এলাকার মজিদের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ধর্ষণের শিকার ওই কিশোরী বুধবার গার্মেন্টস থেকে দুপুরের খাবার খাওয়ার জন্য বের হয়ে নুরুল ইসলামের বাসার সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় নুরুল ইসলাম তার প্রেমিক সোহেলের সঙ্গে দেখা করানোর কথা বলে ফুঁসলিয়ে তার (নুরুল ইসলাম) ভাড়া বাড়িতে নিয়ে যান। ওই বাড়ির একটি কক্ষে তাকে ধর্ষণ করেন সোহেল। এ সময় কক্ষের বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন সোহেলের বন্ধু নুরুল ইসলাম।

মামলার এজাহারে আরো উল্লেখ করা হয়, গার্মেন্টসে আসা-যাওয়ার সময় ওই কিশোরীর সঙ্গে সোহেলের পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের মধ্য প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক।

তিনি বলেন, এ ঘটনায় সহযোগী নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত সোহেলকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status