ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
রাতে চুপি চুপি দেখা করতেন বাপ্পি-অপু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 November, 2020, 4:43 PM

রাতে চুপি চুপি দেখা করতেন বাপ্পি-অপু

রাতে চুপি চুপি দেখা করতেন বাপ্পি-অপু

দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেই ছবির শুটিং চলাকালীন এই জুটিকে নিয়ে ছড়িয়ে পড়ে প্রেমের গুঞ্জন। এমনকি তারা দুজন বিয়ে করতে যাচ্ছেন এমন খবরও ছড়িয়ে পড়ে।

তবে বাতাসে ওড়া তাদের সম্পর্কের গুঞ্জনটি বাপ্পি এবং অপু দুজনই বেশ মজা পেয়ে হেসেই উড়িয়ে দিয়েছিলেন ।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিটি এখনো রয়েছে মুক্তির অপেক্ষায়।

এদিকে নতুন করে আবারো একটি সিনেমায় জুটি হলেন বাপ্পি-অপু। এর নাম ‘প্রিয় কমলা’। সিনেমাটি নির্মাণ করছেন শাহরিয়ার নাজিম জয়। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমার শুটিং চলছে গাজীপুরের পূবাইলে। ছবির নায়ক-নায়িকাকে নিয়ে ১৮ নভেম্বর থেকে চালু হয়েছে ‘প্রিয় কমলা’র ক্যামেরা। টানা কয়েক দিন এখানে শুটিং হবে বলে জানান পরিচালক।

একটি ভিডিও পোস্ট করে প্রথমদিনের শুটিংয়ের কিছু অভিজ্ঞতা ফেসবুকে শেয়ার করেছেন জয়। সেখানে রোমান্টিক একটি দৃশ্যে দেখা গেলো বাপ্পি-অপুকে। রাতের আঁধারে বাঁশবাগানে চুপি চুপি দুজনে দেখা করতে এসেছেন। অপুর হাতে কুপি বাতি ও এক প্লেট খাবার। সেখানে আছে ভাত ও নারিকেলের নাড়ু।

ভিডিওটি দেখে বোঝা গেলো, বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে প্রেমিক বাপ্পির সঙ্গে দেখা করতে এসেছেন অপু। দুজনে যখন প্রেমালাপে মত্ত ডাক আসে অপুর বাড়ি থেকে। তিনি চলে যান। যাওয়ার সময় বাপ্পিকে বলেন, ‘নারিকেলের নাড়ু তোমার জন্য বানাইছি, খায়া নিও।’ বাপ্পি বলে ওঠেন, ‘কাল কিন্তু আমি রুই মাছের মাথা দিয়া ঝাল ঝোল খাবো।’

পরিচালক শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘এটি ‘প্রিয় কমলা’ সিনেমার একটি রোমান্টিক দৃশ্য। প্রথম দিনের অভিজ্ঞতা খুবই ভালো। পুরো টিম পরিশ্রম করছে একটি ভালো কাজের জন্য। বাপ্পি-অপুও ভালো চেষ্টা করছেন। আশা করছি দর্শক উপভোগ করেন এমন একটি সিনেমা উপহার দিতে পারবো আমরা।’

নায়ক বাপ্পি চৌধুরী বলেন, ‘এটি ইমপ্রেসের সিনেমা। ইউনিক একটি গল্প। চ্যানেল আই-ইমপ্রেস আমার কাছে, প্রায় সব শিল্পীর কাছেই পরিবারের মতো। এখানে কাজ করতে গিয়ে সবসময়ই ভালো অভিজ্ঞতা হয়। আর পরিচালক জয় ভাই আমার পছন্দের একজন মানুষ। তার সঙ্গে কাজ করা, অপু বিশ্বাসের সঙ্গে আবার জুটি হয়ে কাজ করা সব মিলিয়ে দারুণ লাগছে।’

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status