ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ডায়াবেটিস নিয়ন্ত্রণে হাঁটতে গেলেন মা, মেয়েকে একা পেয়ে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 19 November, 2020, 4:11 PM

ডায়াবেটিস নিয়ন্ত্রণে হাঁটতে গেলেন মা, মেয়েকে একা পেয়ে ধর্ষণ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে হাঁটতে গেলেন মা, মেয়েকে একা পেয়ে ধর্ষণ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভোরে হাঁটতে গেলেন মা। এই সুযোগে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ঘরে এক ধর্ষণ করেছে হাসিম গাজী নামে এক যুবক।

বুধবার ভোরে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরুল্লাপুর গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

বুধবার সন্ধ্যায় এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা থানায় অভিযোগ করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, ধর্ষণের শিকার হওয়া শিশুটির মা একজন ডায়াবেটিক রোগী। প্রতিদিনের মতো বুধবার সকালে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন তিনি। সেই সুযোগে একই বাড়ির বারেক গাজীর ছেলে হাসিম গাজী দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে।

একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে তার মা ছুটে আসেন। এ সময় ধর্ষক নিজেই ভেতর থেকে দরজা খুলে শিশুটির মায়ের পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে এবং ক্ষমা চাইতে থাকে।

পরে শিশুটির মা বুধবার সন্ধ্যায় চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর মডেল থানার এসআই নাসির উদ্দিন।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই পলাশ বড়ুয়া বলেন, মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আসামি এখনো পলাতক। তাকে আটক করতে আমরা মোবাইল ট্র্যাকিংসহ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. হারুনুর রশিদ বলেন, আমরা এ পর্যন্ত আসামিকে আটক করার জন্য তার বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েছি। খুব শিগগিরই তাকে আটক করা হবে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status