ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
পূজা মণ্ডপ উদ্বোধন ইস্যুতে সাকিব ক্ষমা চাইলেন (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 November, 2020, 9:02 PM

পূজা মণ্ডপ উদ্বোধন ইস্যুতে সাকিব ক্ষমা চাইলেন (ভিডিও)

পূজা মণ্ডপ উদ্বোধন ইস্যুতে সাকিব ক্ষমা চাইলেন (ভিডিও)

কলকাতার অনুষ্ঠানে যাওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার (১৬ নভেম্বর) নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোডের মাধ্যমে ক্ষমা চান তিনি।

ভিডিওতে সাকিব বলেন, ‘পূজা উদ্বোধনের ঘটনাটি খুব সেনসেটিভ। আমি আসলে নিজেকে একজন গর্বিত মুসলমান মনে করি। আমার কোনো ভুল হয়ে থাকলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আর আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলেও আমি ক্ষমা প্রার্থনা করছি।’

সাকিব বলেন, ‘মিডিয়াতে এসেছে আমি পূজা উদ্বোধন করতে গিয়েছি। আসলে আমি পূজার উদ্বোধন করতে যাইনি আর করিওনি। পূজার উদ্বোধন আমি যাবার আগেই করা হয়েছে। আপনারা পূজার ইনভাইটেশন কার্ড দেখলেই বুঝতে পারবেন কে পূজার উদ্বোধন করেছে।

অনুষ্ঠান শেষে আমার গাড়িতে ওঠার রাস্তা ছিল পূজা প্যান্ডেলের মধ্য দিয়ে। আমি যার ইনভাইটেশনে গিয়েছি (পরেশ দা) তার অনুরোধে আমি সেখানে শুধু প্রদীপ প্রজ্জ্বলন করি আর পরেশ দার সাথে ছবি তুলি। আমি পুরো ৩০ থেকে ৪০ মিনিট যে প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে কোনো ধর্ম বর্ণ নিয়ে আলোচনা হয়নি।

আর যেটা নিয়ে আলোচনা হয়েছে পূজা মন্ডপের ঘটনা নিয়ে আমি আসলে একজন সচেতন মুসলমান হিসেবে তা করবো না। তারপরও হয়তো আমার ওখানে যাওয়াটা ঠিক হয়নি। ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয় তা খেয়াল করবো।

এ সময় তিনি ওই পূজার উদ্বোধকের নামও জানান। পূজার উদ্বোধক ছিলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম।


সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status