ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
সাংবাদিক ইলিয়াসের ভিডিও সরাতে ইউটিউবকে আইনি নোটিশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 16 November, 2020, 7:55 PM

সাংবাদিক ইলিয়াস

সাংবাদিক ইলিয়াস

‘আপত্তিকর’ ভিডিও কনটেন্ট সম্প্রচারের অভিযোগ এনে মার্কিন অনলাইন ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের প্রধান নির্বাহীকে (সিইও) আইনি নোটিশ দিয়েছেন একুশে টিভির সাবেক পরিচালক ড. জাহিদুল ইসলাম।

সোমবার ১৬ নভেম্বর, জাহিদুল ইসলামের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সাফায়েত হোসেন সজিব আমেরিকার ঠিকানায় এ নোটিশটি পাঠান।

ইউটিউবে ’১৫ মিনিট’ অনুষ্ঠানে সাংবাদিক ইলিয়াস হোসাইন তার বিরুদ্ধে আপত্তিকর ভিডিও প্রচার করছেন— এমন অভিযোগ এনে এ নোটিশ দেওয়া হয়। ৩০ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে ৫০ লাখ ইউএস ডলারের ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

জানতে চাইলে সাফায়েত হোসেন সজিব সাংবাদিকদের বলেন, ‘১২ সেপ্টেম্বর ইউটিউব চ্যানেলে “১৫ মিনিট” এর উপস্থাপক ইলিয়াস হোসাইন ড. জাহিদুল ইসলামকে নিয়ে উদ্দেশ্যেমূলক মিথ্যা, বানোয়াট ও আপত্তিকর ভিডিও সম্প্রচার করে সামাজিকভাবে তার মানহানি ঘটায়। জনৈক আব্দুস সালাম কুটির পক্ষাবলম্বন করে ভিডিও সম্প্রচার করে জাহিদুল ইসলামকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার দুরভিসন্ধি নিয়ে অপূরণীয় ক্ষতিসাধন করে। যার আনুমানিক মূল্য ৫০ লাখ ইউএস ডলার।’

তিনি বলেন, ‘এ নিউজ সম্প্রচারের প্রতিবাদ জানিয়ে ইউটিউবের সিইও বরাবরে ১৯ সেপ্টেম্বর ও ১৮ অক্টোবর দুটি চিঠি পাঠানো হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে নোটিশ দেওয়া হয়।’

নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে  ’১৫ মিনিট’ এর কার্যক্রম বন্ধ করাসহ সন্তোষজনক জবাব না পেলে ৫০ লাখ ইউএস ডলারের ক্ষতিপূরণ মামলা করা হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status