ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শরিফুল ইসলাম রনি
প্রকাশ: Sunday, 8 November, 2020, 7:23 PM

ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে জেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) দীপক কুমার রায়, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ছাইফুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি রাজেন্দ্র কলেজ অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মো.আবুল ফয়েজ, রাসিনের উপপরিচালক আসমা আক্তার মুক্তা প্রমূখ। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তারা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 সভায় শীতের শুরুতে করোনা প্রতিরোধে দ্বিতীয় ধাপে মোকাবেলা বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়। মধুখালী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং সনাতন ধর্মলম্বীদের শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাধুবাদ জানান বক্তারা।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status