ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রথমবারের মতো মাস্ক পরে জনসমক্ষে রানি এলিজাবেথ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 November, 2020, 11:14 AM

প্রথমবারের মতো মাস্ক পরে জনসমক্ষে রানি এলিজাবেথ

প্রথমবারের মতো মাস্ক পরে জনসমক্ষে রানি এলিজাবেথ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে প্রথমবারের মতো মাস্ক পরিহিত অবস্থায় জনসমক্ষে দেখা গেছে। লন্ডনে চলতি সপ্তাহের শুরু কালো রঙের মাস্ক পরে তিনি একটি শোক অনুষ্ঠানে যোগ দেন।

প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ হারানো ব্রিটিশ যোদ্ধাদের প্রতি ১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো হবে। ওই কর্মসূচি সামনে রেখেই ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সমাহিত নাম না জানা এক যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান ৯৪ বছরের রানি।
১০০ বছর আগে ফ্রান্স থেকে ওই সৈন্যের মরদেহ ব্রিটেনে নিয়ে আসা হয়। পরে তাকে  ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সমাহিত করা হয়েেছিল।

রানী দ্বিতীয় এলিজাবেথের মা নিজের বিয়ের সময় হাতে থাকা ফুল দিয়ে এ সমাধিতে শ্রদ্ধা জানিয়েছিলেন। পরে এটি ঐতিহ্যে পরিণত হয়। এরপর রাজপরিবারের ডায়না, বিয়েত্রিচসহ যত জনের বিয়ে হয়েছে সবার হাতে ধরা ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে এ সমাধিতে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status