ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মালয়েশিয়ায় ফেরার অনুমতি পাচ্ছে না বাংলাদেশসহ ২৩টি দেশের শ্রমিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 November, 2020, 8:58 PM

মালয়েশিয়ায় ফেরার অনুমতি পাচ্ছে না বাংলাদেশসহ ২৩টি দেশের শ্রমিক

মালয়েশিয়ায় ফেরার অনুমতি পাচ্ছে না বাংলাদেশসহ ২৩টি দেশের শ্রমিক

সারা বিশ্বে কোভিড-১৯ এর সংক্রমণ বেশি বাংলাদেশসহ এমন ২৩টি দেশের শ্রমিকদের এখনই মালয়েশিয়ায় ফেরার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি।

বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিবাসন বিভাগ থেকে অনুমিত না মিললে কেউই মালয়েশিয়ায় ফিরতে পারবেন না।

এ ব্যাপারে মন্ত্রী বলেন, সীমান্ত বন্ধ থাকায় এখন মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের প্রবেশের অনুমতি নেই এবং সরকার পরিবর্তন করেনি।

ইমিগ্রেশনের অনুমোদন ছাড়া কোনো অভিবাসী শ্রমিক প্রবেশ করতে পারবেনা বলে স্পষ্ট জানিয়ে দেন মন্ত্রী।

এ বিষয়ে সংশ্লিষ্ট দেশের হাইকমিশন কথা বলতে চাইলে স্বাগত জানানো হবে বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন ইসমাইল সাবরি।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে গেলো মার্চ থেকে টানা লকডাউন চলছে মালয়েশিয়ায়। দীর্ঘ এ সময় জুড়ে সীমান্তেও কঠোর বিধি নিষেধ জারি করেছে দেশটি। মার্চের আগে ছুটিতে নিজ দেশে গিয়ে আর ফিরতে পারেননি অনেক অভিবাসী। এই অভিবাসীদের একটি বড় অংশ বাংলাদেশি যারা মালয়েশিয়ায় ফেরার জন্য ঢাকায় বড় ধরনের বিক্ষোভ করেছে। ঢাকায় বিক্ষোভের পর পরই সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status