ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন শেন ওয়াটসন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 7:17 PM

সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন শেন ওয়াটসন!

সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন শেন ওয়াটসন!

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন। এবার  ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকেও বিদায় বলে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের অজি ওপেনার শেন ওয়াটসন ।

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে জয়ের পরও প্লে-অফে খেলতে পারেনি চেন্নাই। আসরের শেষ ম্যাচের একাদশেও ছিলেন না ওয়াটসন। যদিও এই ম্যাচের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল মহেন্দ্র সিং ধোনির দল।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের পর আবেগতাড়িত হয়ে সতীর্থকে ওয়াটসন জানিয়েছেন আর খেলবেন না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।

‘ওয়াটসন অনেক আবেগপ্রবন। শেষ ম্যাচের পর চেন্নাইয়ের ড্রেসিংরুমে অবসরের কথা জানান। সে (ওয়াটসন) বলেন, এই দলের (চেন্নাই) হয়ে খেলা আমার জন্য অনেক সম্মানের।’

 সূত্র: ক্রিকেট ইয়াহু ডটনেট, টাইমস অব ইন্ডিয়া

সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status