ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৭
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 November, 2020, 3:19 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি আরো জানায়, রোববার ভোর ৬টা থেকে আজ সোমবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিএমপির অভিযানে গ্রেফতার ৭৭ জনের কাছ থেকে ৮ হাজার ১৪ পিস ইয়াবা, ১৫৩ গ্রাম হেরোইন, ১৮ কেজি গাঁজা, ২৭ বোতল বিদেশি মদ, ২৩৮ বোতল ফেনসিডিল ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫২টি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status