রাজধানীর বেশ কয়েকটি এলাকায় মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
সোমবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্যাস পাইপলাইনে জরুরি মেরামত কাজের জন্য এ দিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শ্যামপুর, কদমতলী ডিআরএস হতে ফতুল্লা পোস্ট অফিস গলি, প্রাইম টেক্সটাইল ডিআরএস, দেলপাড়া, ভুইপুর ও আশেপাশের এলাকায় সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।