ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডোমারে পাখি শিকার করায় তিনজনের কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 31 October, 2020, 11:35 PM

ডোমারে পাখি শিকার করায় তিনজনের কারাদণ্ড

ডোমারে পাখি শিকার করায় তিনজনের কারাদণ্ড

নীলফামারীর ডোমারে বন্যপাখি শিকারের অপরাধে তিনজনকে তিন দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে উপজেলার বোড়াগাড়ী ইউপির দেওনাই নদীর ধারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ড প্রদান করেন।

দণ্ডিতরা বিভিন্ন এলাকা থেকে বণ্যপ্রাণী শিকার করছে এমন সংবাদে ডোমার বন বিভাগের কর্মকর্তা রেজাউল করিমসহ অন্যান্য কর্মচারীগণ তাদের বোড়াগাড়ী দেওনাই নদীর ধার থেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৫টি বক ও ৬টি ডহুক পাখি উদ্ধার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বণ্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের ধারা মোতাবেক তিন শিকারীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে পাখিগুলো খোলা আকাশে অবমুক্ত করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সোনারায় ইউপির কুমবাড়ী ডাঙ্গা এলাকার কাল্টু মামুদের ছেলে ইউনুছ আলী ও তার ছেলে মহসীন আলী এবং সদর ইউপির পশ্চিম চিকনমাটি পাটাকাটা গ্রামের শহীদ ইসলামের ছেলে আনোয়ার হোসেন সাগর।

ডোমার থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আটকদের জেলা কারাগারে পাঠানো হয়।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status