ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্বামীকে ঘুমে রেখে সন্তানকে নিয়ে স্ত্রী উধাও
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 October, 2020, 10:58 PM

স্বামীকে ঘুমে রেখে সন্তানকে নিয়ে স্ত্রী উধাও

স্বামীকে ঘুমে রেখে সন্তানকে নিয়ে স্ত্রী উধাও

সাতক্ষীরার কালীগঞ্জে উম্মে নাইমা নামে পাঁচ বছরের সন্তানসহ নাজমুন নাহার রিমি নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় থানায় জিডি করেছেন ওই গৃহবধূর স্বামী।

নিখোঁজ রিমি উপজেলার ধলবাড়িয়া ইউপির মুড়াগাছা গ্রামের মনিরুল ইসলামর স্ত্রী। উম্মে নাইমা তাদেরই সন্তান।

কালীগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, ছয় বছর আগে মনিরুল ইসলামর সঙ্গে জেলার শ্যামনগর উপজেলার রমজানগর ইউপির সোনাখালি গ্রামের নুরুজ্জামানের মেয়ে নাজমুন নাহার রিমির বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছর বয়সী একটি সন্তান রয়েছে। ১১ অক্টোবর রাত ১০টার দিকে মনিরুল ইসলাম ঘুমে থাকা অবস্থায় নাইমাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান তার স্ত্রী রিমি। এরপর তাদের আর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় স্বামী মনিরুল ইসলাম থানায় একটি জিডি করেন।

সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status