ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
লেবানন-ইসরায়েল আলোচনা শুরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 October, 2020, 10:57 PM

লেবানন-ইসরায়েল আলোচনা শুরু

লেবানন-ইসরায়েল আলোচনা শুরু

সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিরসনে আলোচনা শুরু করেছে লেবানন ও ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার এক ঘণ্টার মধ্যে এই আলোচনা শেষ হলেও আগামী ২৮ অক্টোবর দ্বিতীয় দফায় তা শুরু হবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় এই আলোচনা শুরু হয়েছে। তবে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে দুই পক্ষের কোনও আলোচনা হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে লেবানন। দেশটির ওপর বেশ কিছু মার্কিন নিষেধাজ্ঞাও বহাল রয়েছে। লেবাননের শিয়া মতাদর্শিক সংগঠন হিজবুল্লাহ সংশ্লিষ্টতার দায়ে সম্প্রতি দেশটির দুই সাবেক প্রভাবশালী মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলও ইরান সমর্থিত হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বিবেচনা করে থাকে।

এমন প্রেক্ষাপটে লেবাননের সীমান্ত শহর নাকুরায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদর দফতরে আলোচনায় বসে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তারা। লেবাননের প্রতিনিধি দলের প্রধান বলেছেন, আলোচনার মাধ্যমে যৌক্তিক সময়ের মধ্যে সমুদ্র বিরোধ নিরসন সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

অন্যদিকে লেবাননের সঙ্গে আলোচনার জন্য ছয় সদস্যের দল পাঠায় ইসরায়েল। এদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা এবং সেনাবাহিনীর কৌশল বিভাগের প্রধান।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status