বাল্যবিবাহের দায়ে বর-কনে উভয়ের পরিবারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সরকারি আইন অমান্য বাল্যবিবাহ দেয়ায় নাটোরের গুরুদাসপুরে বর-কনে উভয়েরক পরিবারকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় মধ্যপাড়া মহল্লার মহাসিন সরদার তার অপ্রাপ্ত বয়স্ক কন্যার বিয়ে দিচ্ছেন এমন সংবাদ পেয়ে বুধবার সন্ধ্যায় সেখানে অভিযান চালান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রাসেল। কিন্তু ততক্ষণে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে যায়। পরে, কনের বাবা মহাসিন সরদারকে ১০ হাজার ও বরের পিতা আব্দুল কুদ্দুসকেও ১০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
সামাজিক ও গণমাধ্যমের অব্যাহত প্রচার-প্রচারণা এবং প্রশাসনের নিরবিচ্ছিন্ন তৎপরতার পরও গোপনে চলছে বাল্যবিয়ের মতো অপরাধমূলক কাজ।