ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
এমসি কলেজে গণধর্ষণ: আসামি মাহফুজ গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 29 September, 2020, 9:21 AM

এমসি কলেজে গণধর্ষণ:  আসামি মাহফুজ গ্রেফতার

এমসি কলেজে গণধর্ষণ: আসামি মাহফুজ গ্রেফতার

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার ৬নং আসামি মাহফুজুর রহমান মাসুমকে গ্রেফতার করেছে জেলা ডিবি ও কানাইঘাট থানা পুলিশ।

সোমবার রাত ১২টায় সিলেটের জৈন্তাপুরের হরিপুর এলাকার মাহফুজের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা।

এ নিয়ে মহানগর পুলিশের চাঞ্চল্যকর এই মামলায় এজাহারনামীয় ৫ আসামিসহ ৭ জনকে গ্রেফতার করল সিলেট রেঞ্জপুলিশ ও র‌্যাব।

পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান, আসামি মাহফুজুর রহমানকে মঙ্গলবার সকালে এসএমপির নিকট হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে আটকে রাখে দুজন।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেছেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status