ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য : পেশা থেকে বরখাস্ত ইউনুছ আলী আকন্দ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 September, 2020, 1:31 PM

বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য : পেশা থেকে বরখাস্ত ইউনুছ আলী আকন্দ

বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য : পেশা থেকে বরখাস্ত ইউনুছ আলী আকন্দ

দেশের বিচার বিভাগ নিয়ে সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করে পোস্ট দেওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আইনজীবী পেশা বা কাজ থেকে বিরত (সাসপেন্ড) থাকার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাকে আগামী ১২ অক্টোবর আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। এ ছাড়া কেন ওই আইনজীবীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা আগামী ১১ অক্টোবরের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইনজীবীর পোস্টটি আদালতের নজরে আনেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলও আদালতের সঙ্গে সংযুক্ত ছিলেন।

সম্পাদনা:  এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status