ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে রায় ১২ই অক্টোবর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 27 September, 2020, 12:59 PM

অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে রায় ১২ই অক্টোবর

অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে রায় ১২ই অক্টোবর

এই দম্পতির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড চেয়ে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে করা অস্ত্র মামলার রায় আগামী ১২ই অক্টোবর। এর আগে, ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পাপিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবী।  

এই দম্পতির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড চেয়ে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এ মামলায় ১২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। গত ৯ সেপ্টেম্বর আসামিরা আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। গেল ২৯শে জুন ঢাকা মহানগর হাকিম আদালতে আদালতে পাপিয়া দম্পতির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।

গত ২৩শে ফেব্রুয়ারি পাপিয়া দম্পতিকে গ্রেপ্তারের পর রাজধানীর ইন্দিরা রোডের ফ্ল্যাটে অভিযান চালিয়ে অস্ত্র, মদ ও নগদ টাকাসহ পাসপোর্ট জব্দ করে র‌্যাব।  এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় অস্ত্র মামলাটি করা হয়।

সম্পাদনা:  এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status