জাসদ নেতা ধীমন বড়ুয়ার মাতা বিশিষ্ট শিক্ষাবিদ নমিতা বড়ুয়ার পরলোক গমন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 10:59 PM
জাসদ নেতা ধীমন বড়ুয়ার মাতা বিশিষ্ট শিক্ষাবিদ নমিতা বড়ুয়ার পরলোক গমন
জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সম্পাদক ও জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ধীমন বড়ুয়ার মাতা কুমিল্লা একাডেমী শিশু বিতানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকা এবং কুমিল্লা বড়ইগাও গার্লস হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষকা নমিতা বড়ুয়া বার্ধক্য জনিত কারনে মঙ্গলবার ২৩ সেপ্টম্বর, সন্ধ্যা ৭ টায় ঢাকার বাসাবো কদমতলাস্থ নিজ বাস ভবনে পরলোক গমন করেছেন।
মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে ভুগছিলেন। তিনি তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানের আবরখীলা গ্রামে। আগামীকাল সকালে বাসাবো রাজারবাগ কালিবাড়ি শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।