ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ঢাবি জিয়া হলের সাবেক ভিপি শাকিল মারা গেছেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 10:54 PM

ঢাবি জিয়া হলের সাবেক ভিপি শাকিল মারা গেছেন

ঢাবি জিয়া হলের সাবেক ভিপি শাকিল মারা গেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্র সংসদের সদ্য সাবেক ভিপি শরিফুল ইসলাম শাকিল মারা গেছেন।

বুধবার ঢাকা মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হল সংসদের সদ্য সাবেক জিএস হাসিবুল ইসলাম শান্ত।

তিনি জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

শরিফুল ইসলাম শাকিল বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গত কমিটির নির্বাহী সদস্য ছিলেন। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন।


সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status