ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
রাণীনগরে নদী থেকে নারীর লাশ উদ্ধার
কাজী আনিছুর রহমান
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 7:52 PM

রাণীনগরে নদী থেকে নারীর লাশ উদ্ধার

রাণীনগরে নদী থেকে নারীর লাশ উদ্ধার

নওগাঁর রাণীনগরের ছোট যমুনা নদী থেকে লাইলি বিবি (৭০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ওই নদীর বেতগাড়ী ব্রীজের পাশ থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। লাইলি নওগাঁর বদলগাছী উপজেলার বেগুনবাড়ী গ্রামের শরিফ উদ্দীনের স্ত্রী ।

রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক লাইলির পরিবারের বরাদ দিয়ে জানান, গত ২০ সেপ্টেম্বর লাইলি বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয় । এর পর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজা -খুজি করে তার কোন সন্ধ্যান করতে পারেনি। পরে বুধবার সকালে খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসময় পরিবারের লোকজন খবর পেয়ে এসে লাশ সোনাক্ত করে। তিনি জানান, লাইলি দীর্ঘ দিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সম্পাদনা:খালেদ  সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status