|
বোচাগঞ্জে প্রি-ভলেন্টিয়ার সেমিনার অনুষ্ঠিত
জয়ন্ত রায়
|
![]() বোচাগঞ্জে প্রি-ভলেন্টিয়ার সেমিনার অনুষ্ঠিত বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ম্যানেজার রতন বালার সভাপতিত্বে এবং ভলেন্টিয়ার সভাপতি আজমল হোসেন এর সঞ্চালনায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান বলেন, দারিদ্র বিমোচনের লক্ষ্যে যুবকদের প্রাতিষ্ঠানিক শিক্ষা অবশ্যই অর্জন করতে হবে, প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া দক্ষ যুব সমাজ গড়ে তোলা সম্ভব হবে না। তিনি বলেন যে জাতি যত বেশী শিক্ষিত, সে জাতি তত বেশী উন্নত। বর্তমান সরকার দেশের যুব সমাজকে আত্ম নির্ভরশীল হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রশিক্ষন দিয়ে আসছে। তোমরা ব্যবসা থেকে শুরু করে মৎস্য চাষ, পশু পালন, মেকানিক্স, ড্রাইভিন, বল্কবাটি সহ যে কোন একটি বিষয়ে দক্ষতা অর্জন করে দেশ ও জাতির কল্যানে কাজ করে যাবে এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা। এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির সহকারী ম্যানেজার (প্রোগ্রাম) মোঃ কালাম উদ্দীন প্রমুখ। সম্পাদনা:খালেদ সুজন |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
