ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে চেন্নাই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 September, 2020, 7:44 PM

উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে চেন্নাই

উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে চেন্নাই

করোনা পরিস্থিতির মাঝেই আজ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় টি-টোয়েন্টি টুনার্মেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। আবু ধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

শুরুতেই টস পর্ব। ত্রয়োদশ আইপিএলের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে এবারের আইপিএল। এছাড়া থাকছে না আইপিএলের অন্যতম অনুষঙ্গ হয়ে ওঠা কোনো চিয়ারলিডার। এ ব্যাপারে বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের এই সংকটজনক অবস্থায় চিয়ারলিডারদের নাচ সম্পূর্ণভাবে অর্থহীন। বোর্ডের এমন সিদ্ধান্তকে সম্মতি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স মিস করবে লাসিথ মালিঙ্গার মত ম্যাচ উইনারকে। এদিকে এই ম্যাচ দিয়েই প্রায় এক বছর পর বাইশ গজে ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মহেন্দ্র সিং ধোনি। প্রথম ম্যাচটি জয় দিয়েই শুরু করতে চাইবে দুই দল। সেক্ষেত্রে জমজমাট একটি লড়াইয়ের সাক্ষী হতে পারেন ক্রিকেটপ্রেমীরা।
 
 

সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status